মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের শুনানি আগামী সপ্তাহ থেকে প্রকাশ্যে অনুষ্ঠিত হবে। এই শুনানি টেলিভিশনে সম্প্রচার করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের তিন কর্মকর্তা শুনানিতে সাক্ষ্য দেবেন। ইউক্রেনে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম টেইলর এবং ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অব স্টেট ১৩ নভেম্বর এবং ইউক্রেনে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মেরি ইয়োভানোভিচ ১৫ নভেম্বর সাক্ষ্য দেবেন। তদন্ত কমিটির চেয়ারম্যান অ্যাডাম স্কিফ এই তথ্য জানিয়েছেন। -রয়টার্স
