ছাতকে তুচ্ছ ঘটনা নিয়ে দু’গ্রামবাসীর দফায়-দফায় সংঘর্ষে ব্যবসায়ী, পথচারীসহ দু’শতাধিক ব্যক্তি আহত ও একজন নিহত হয়েছেন। গুরুতর আহত ২০ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিত্সাধীন অবস্থায় ইয়াকুব আলী নামের এক ব্যক্তির মৃত্যু ঘটে।
সংঘর্ষ চলাকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের সাদা ব্রিজ এলাকায় এক বিভীশিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় দু’ঘন্টা চলা সংঘর্ষে সিলেট-সুনামগঞ্জ ও ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গতকাল বুধবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জের সাদা ব্রিজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
