ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় কমপক্ষে আট জন নিহত হয়েছে। এদের মধ্যে তিন জনই বেসামরিক নাগরিক। সেনা কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি বাহিনীকে লক্ষ্য করে চালানো হামলায় বড়ো ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় উপকূলে সরকারি বাহিনীর মুখপাত্র ওয়াদাহ দোবিশ এপিকে বলেন, ইরানসমর্থিত হুথি বিদ্রোহীরা কমপক্ষে চার বার মিসাইল নিক্ষেপ করেছে। বুধবার ঐ হামলা চালানো হয়। আল মাখা বন্দর শহরে জোট বাহিনীর গুদাম লক্ষ্য করে ঐ হামলা চালানো হয়।
