এসো শিখি লিমিটেডে বিনিয়োগ করবে বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্ক ও বিডি ভেঞ্চার লিমিটেড। এ লক্ষ্যে বিডি ভেঞ্চারের বনানী অফিসে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সম্পন্ন করা হয়েছে। যৌথ বিনিয়োগটি প্রযুক্তিগত প্ল্যাটফরম, কনটেন্ট লাইব্রেরি এবং ব্যবসায়ের মডেলটি কাজে লাগাতে একটি সুদৃঢ় দল তৈরিতে ব্যবহার করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্কের সিইও নির্ঝর রহমান, এসো শিখির প্রধান উদ্যোক্তা সাইফুল ইসলাম, বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিক উল-আজম উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
