রংপুর বিভাগের সাত জেলায় ই-ট্রাফিকিং পদ্ধতি চালু

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২২:০৭

নিরাপদ সড়কের জন্য নতুন আইন বাস্তবায়নে রংপুর রেঞ্জ পুলিশ ই-ট্রাফিকিং পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতির মাধ্যমে একই সঙ্গে রেঞ্জের সব জেলায় যানবাহন ও চালকের লাইসেন্স পরীক্ষা এবং তাত্ক্ষণিক জরিমানা নেওয়া যাবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে ই-ট্রাফিকিং প্রসিকিউশন ও ফাইন পেমেন্ট কার্যক্রম উদ্বোধন করেন রংপুর রেঞ্জে ডিআইজি দেবদাস ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল আলীম মাহমুদ, রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার প্রমুখ। অনুষ্ঠানে রংপুর বিভাগের সাত জেলার পুলিশ সুপারসহ পুলিশের ট্রাফিক বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।