স্বরূপকাঠিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানি মিত্র অভিযান পরিচালনা করেন। উপজেলার ইন্দুরহাট বন্দরে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উত্পাদন ও বিক্রির অভিযোগে জগবন্ধু মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা, সাহা মিষ্টান্ন ভাণ্ডারকে ৪ হাজার, নিউ বনফুল মুসলিম মিষ্টান্ন ভাণ্ডারকে ২ হাজার, বাদল হোটেলকে ২ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে সাকিব মেডিক্যাল হলকে ৪ হাজার টাকাসহ সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
