আক্কেলপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬৮ বোতল ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার হয়েছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর সরকারি মজিবুর রহমান ডিগ্রি কলেজের সামনে থেকে একটি মোটরসাইকেল ও ৬৮ বোতল ফেনসিডিলসহ শামিম হোসেন ও বাবু হোসেনকে পুলিশ গ্রেফতার করে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
