নালিতাবাড়ীতে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২২:১১

নালিতাবাড়ীতে ৫ম শ্রেণির ছাত্র আকিব ইসলাম অমির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান আসামি রাকিবসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ ৭/৮ জনকে আটক করা হয়েছে। বুধবার রাত পৌনে ৮টায় এশার নামাজের পর দুই দফা জানাজার নামাজ শেষে গ্রামের বাড়ি আন্ধারুপাড়ায় অমিকে দাফন করা হয়েছে। ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।  নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব-শত্রুতার জের ধরে শিশুটিকে হত্যা করে বস্তাবন্দি অবস্থায় ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।