রামগতিতে অবৈধভাবে কাভ্যার্ড ভ্যানে সিএনজি সিলিন্ডার মজুদ করে বিভিন্ন যানবাহনে গ্যাস বিক্রির অপরাধে দুই পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল মোমিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা সদর আলেকজান্ডার সোনাপুর বাসস্ট্যান্ড ও আজাদনগর চেউয়াখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল মোমিন জানান, কোনো ধরনের পারমিট ছাড়া অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে বাংলাদেশ গ্যাস আইনে দুই গ্যাস পাম্পকে জরিমানা এবং সিলগালা করা হয়েছে।
