চন্দনাইশে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২২:১১

চন্দনাইশে বুধবার সন্ধ্যায় তিন সিএনজি চালকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সাঈদ ও আমীর হোসেন নামের দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলার বরমা ইউনিয়নের পশ্চিম কেশুয়া গ্রামের ঐ কিশোরী ব্রিজের পশ্চিম পাশে খালার বাড়িতে বেড়াতে গিয়ে সন্ধ্যায় ফিরে আসছিল। এ সময় স্থানীয় কেশুয়া রাস্তায় সিএনজিচালক ইমন কৌশলে তাকে গাড়িতে তুলে অন্য একটি বাড়িতে নিয়ে যায়। এ সময় ইমনসহ আটক দুই সিএনজি চালক মিলে ধর্ষণ করে। এ ব্যাপারে ঐ কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। চন্দনাইশ থানার ওসি কেশব চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।