চট্টগ্রামে রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে এলাকাবাসী হামলা করেছে। গতকাল বৃহস্পতিবার নগরীর পাহাড়তলীর আমবাগানে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আমবাগান এলাকায় অভিযান শুরু করে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ। এক পর্যায়ে হঠাত্ বুলডোজার লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে অবৈধ দখলদাররা। এতে ওই বুলডোজারের সামনের জানালার অংশ ভেঙে যায়। এ সময় আহত হন বুলডোজার চালক। পরে খবর পেয়ে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়।
এদিকে গতকালের উচ্ছেদ অভিযানে রেলের সাড়ে ৫ একর জায়গা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির ভূ-সম্পত্তি বিভাগ। অভিযানে ১ হাজার ২২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
