মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, পিএসসি (৭৬) ব্ল্যাড ক্যানসারে আক্রান্ত হয়ে ৬ নভেম্বর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। ১৯৬৮ সালে তিনি তত্কালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। স্বাধীনতা-পরবর্তীকালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেড সদর, সেনা সদর, লগ এরিয়া, আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল এবং বিজিবির সেক্টর দপ্তর কমান্ডে বিভিন্ন পরিসরে দায়িত্ব পালন করেন।
