দৃষ্টিনন্দন সব শটে ভারতকে জয়ের কাছে এনে বিদায় নিলেন রোহিত শর্মা। তিনি বাংলাদেশর বোলারদের যেন তুলোধুনো করে ছেড়েছেন। আমিনুল ইসলামের বলে সাজঘরে ফেরার আগে তিনি খেলেছেন দুর্দান্ত এক ইনিংস।
বাংলাদেশের দেওয়া ১৫৪ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত সূচনা করে ভারত। এর মধ্যে সবচেয়ে ভয়ংকর চেহারায় হাজির হন রোহিতই। ছোক্কা-চারে তিনি করেছেন ৪৩ বলে ৮৫ রান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২ উইকেটে ১৪০ রান। ব্যাট করছেন রাহুল ও শ্রেয়াশ।
এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৩ রান।
ইত্তেফাক/জেডএইচ
