মাহাথির মোহাম্মদের সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সৌজন্য সাক্ষাত্

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২২:৫৭

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। গতকাল বৃহস্পতিবার কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাত্কালে দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। প্রবাসী কল্যাণমন্ত্রী বাংলাদেশি কর্মীদের সে দেশের বিভিন্ন খাতে নিয়োগের বিষয়ে মাহাথিরের সহযোগিতা কামনা করেন।

বৈঠককালে ইমরান আহমদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। তিনি ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কের কথা উল্লেখ করে বিভিন্ন ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশের পক্ষে সুদৃঢ় অবস্থানের জন্য তাকে ধন্যবাদ জানান। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।