নিরাপদ খাদ্য আইন নিয়ে কর্মশালা

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ০০:২০

 ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নে সচেতনতা সৃষ্টি’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দা সারোয়ার জাহান। গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল কাদের, গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ডিবি) মঞ্জুর রহমান প্রমুখ।