রসায়ন
সামনে তোমাদের পরীক্ষা দেখতো এগুলো তোমাদের জানার মধ্যে আছে কিনা।
১। নিচের কোনটি দাহ্য পদার্থ?
(ক) বেনজিন (খ) টিএনটি
(গ) ইথার (ঘ) নাইট্রাস অক্সাইড
২। প্রমাণ অবস্থায়1 মোল গ্যাসের আয়তন -
(ক) 20.4 L (খ) 22.4 ml
(গ) 22.4 L (ঘ) 24.789 L
৩। সর্বপ্রথম কে মৌলিক পদার্থকে ধাতু ও অধাতু ২ ভাগে ভাগ করেন?
(ক) ল্যাভয়সিয়ে (খ) ডোবেরাইনার (গ) নিউল্যান্ড (ঘ) মেন্ডেলিফ
৪। পরমানুর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন দ্বারা নির্ণয় করা যায় -
(i) গ্রুপ (ii) মৌলের যোজনী
(iii) পর্যায় সংখ্যা
(ক) (i) ও (ii) (খ) (ii) ও (iii)
(গ) (i) ও (iii)
(ঘ) (i),(ii) ও (iii)
৫। কোনটির ব্যাপনের হার বেশি?
৬। M শেলে কয়টি উপশক্তি স্তর থাকে?
(ক)1 (খ) 2 (গ) 3 (ঘ) 4
৭। কোনটি নন-রেডক্স বিক্রিয়া?
(ক) পানি যোজন (খ) দহন
(গ) সংযোজন (ঘ) প্রতিস্থাপন
৮। নিউট্রনের প্রকৃত ভর কত গ্রাম
৯। আয়নিকরণ শক্তির সঠিক ক্রম কোনটি?
(ক) Li >Na> K (খ)K> Na> Li (গ)Al> Mg> Na (ঘ)Mg> Na> Al
১০। ফসফেট মূলকের যোজনী কত?
(ক)1 (খ) 2 (গ) 3 (ঘ) 4
১১। নিচের কোনটিতে পোলার সমযোজী বন্ধন বিদ্যমান?
(ক)NaCl (খ)MgO
(গ) CH4 (ঘ) HCl
১২। কোন যৌগে কার্বনের শতকরা পরিমাণ 27.27?
(ক) CH4 (খ)CO2
(গ) C3H6 (ঘ)CO
নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও?
2SO2+O22SO3+192Kj
১৩। উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া -
(ক) তাপউত্পাদী (খ) প্রশমন
(গ) তাপহারী (ঘ) একমুখী
১৪। উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে -
(i) তাপমাত্রা বৃদ্ধিতে উত্পাদ হ্রাস পায় (ii) চাপ বৃদ্ধিতে উত্পাদ বৃদ্ধি পায় (iii) চাপের প্রভাব নেই
(ক) (i) ও (ii) (খ) (ii) ও (iii) (গ) (i) ও (iii) (ঘ) (i), (ii), ও (iii)
১৫। অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়?
(ক) বিজারণ (খ) প্রশমন
(গ) হাইড্রেশন (ঘ) জারণ
১৬। গ্যালেনা কোন ধাতুর আকরিক?
(ক) জিংক (খ) মার্কারি
(গ) কপার (ঘ) লেড
১৭। অ্যালকাইনের সাধারণ সংকেত কোনটি?
(ক)CnH2n+1 (খ)CnH2n+2 (গ)CnH2n (ঘ)CnH2n-2
১৮। থার্মোসেটিং পলিমার হচ্ছে -
(i) মেলামাইন
(ii) ব্যাকেলাইট
(iii) পলিথিন
(ক) (i) ও (ii)
(খ) (ii) ও (iii)
(গ) (i) ও (iii)
(ঘ) (i), (ii), ও(iii)
১৯। পানির তড়িত্ বিশ্লেষণে বিদ্যুত্পরিবাহির কাজ করে -
(ক)HCl (খ)H2SO4 (গ)HNO3 (ঘ)CH3COOH
২০। কোনটি উভধর্মী অক্সাইড?
(ক) ZnO (খ) MgO
(গ) CuO (ঘ) Fe2O3
২১। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ কত?
(ক) 40% (খ) 46%
(গ)50% (ঘ)74%
২২। ফটোক্যামিকাল ধোয়া -
(i) বিষাক্ত
(ii) ওজন স্তরের ক্ষতি করে
(iii) এসিড বৃষ্টির জন্য দায়ী নয়
(ক) (i) ও (ii)
(খ) (ii) ও (iii)
(গ) (i) ও (iii)
(ঘ) (i), (ii), ও (iii)
২৩। চায়ে কোন এসিড বিদ্যমান?
(ক) কার্বনিক এসিড
(খ) ইথানয়িক এসিড
(গ) ট্যানিক এসিড
(ঘ) ম্যালিক এসিড
২৪। হাইপোক্লোরাস এসিড তাত্ক্ষণিক বিয়োজিত হয়ে কি উত্পন্ন করে?
(ক) [Cl] (খ)O2
(গ) [O] (ঘ)Cl2
২৫। পানির স্থায়ী খরতার জন্য দায়ী কোনটি?
(ক)NaNO3 (খ)NaHCO3 (গ)CaCl2 (ঘ)Ca(HCO3)2
সর্বপ্রথম কে মৌলিক পদার্থকে ধাতু ও অধাতু ২ ভাগে
ভাগ করেন?
