গঙ্গাচড়া উপজেলা যুব উন্নয়ন অফিস

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কার্যক্রম

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২১:১৯

গঙ্গাচড়া উপজেলা যুব উন্নয়ন অফিসের কার্যক্রম চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

জানা যায়, ৩৩ বছর আগে উপজেলা চত্বরে উপজেলা যুব উন্নয়ন অফিসটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গঙ্গাচড়া। কিন্তু বর্তমানে ভবনটি বসবাসের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। ভবনের প্রতিটি কক্ষের পলেস্তারা খসে পড়ছে। লোহার রড বের হয়ে নষ্ট হয়ে গেছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, জীবনের ঝুঁকি নিয়ে অফিসে কাজ করছি। পলেস্তারা খসে পড়ছে। বিপদের মধ্যে আছি। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গঙ্গাচড়ার উপজেলা প্রকৌশল এ জেড এম আহসান উল্লাহ বলেন, ১৯৮৫ সালের দিকে নির্মিত এ ভবনগুলোর অবস্থা খারাপ। ভবনগুলো প্রায় ড্যামেজ হয়ে গেছে।