জগন্নাথপুর উপজেলা তথ্যসেবা কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী তথ্যকেন্দ্রের উঠান বৈঠক পৌর শহরের পশ্চিম ভবানীপুর এলাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মাহ্ফুজুল আলম মাসুম। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ। ইউএনও মাহ্ফুজুল আলম মাসুম বক্তব্যে বলেন, তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্যবিবাহ, যৌতুক, নারীর স্বাবলম্বিতা, অর্থনৈতিক কর্মকাণ্ডের ভূমিকা রাখছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এ কার্যক্রম চলছে।
