মাটিরাঙ্গায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২১:২৩

জেলার মাটিরাঙ্গা পৌরসভাধীন মুসলিমপাড়া এলাকায় শুক্রবার পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. মিন্টু নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে প্রতিবেশীরা মিন্টুকে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশকে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামছুদ্দিন ভুঁইয়া জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে শিশুটির পরিবারের পক্ষ থেকে মিন্টু মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।