রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর তালতালা এলাকা থেকে ৬০৩ বোতল ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮। শুক্রবার সকালে চরলক্ষ্মীপুর তালতলা এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে একটি নছিমন গাড়ি তল্লাশি করে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহূত ১২টি সিমকার্ডসহ আটটি মোবাইল ফোন, নগদ ১৫শ’ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহূত নছিমন গাড়িটি জব্দ করা হয়।
আটককৃতরা হলো- মো. মুজাহিদ, মো. শরিফ আহম্মেদ ফারুক, মো. সোহাগ শেখ ও মো. মিন্টু মণ্ডল।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, ফরিদপুর র্যাব-৮ আটককৃত চারজনকে থানায় হস্তান্তর করলে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।
