ঈশ্বরদীর পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ব্রিজের ১৫ নম্বর গার্ডারের নিচে পদ্মা নদীর বালুর চরে লাশ দেখে স্থানীয়রা পাকশী পুলিশ ফাঁড়িতে খবর দেয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী জানান, রাতে ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ব্রিজ অতিক্রমের সময় অজ্ঞাত যুবক গার্ডারের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যুবকের পরনে জিন্সের হাফ প্যান্ট ও হাফ হাতা গেঞ্জি রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
