ভাঙ্গুড়া থানা পুলিশ ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে। শুক্রবার তাদের ব্যবহূত কয়েকটি দেশি অস্ত্রও উদ্ধার করা হয়। আটককৃতরা হলো: সিদ্দিকুর রহমান, রনি, রিদয়, সাগর, শাকিল, আরিফ ও অপু। তারা সবাই পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, ডাকাত সদস্যরা বৃহস্পতিবার ভোরে পিকআপ ভ্যানে ভাঙ্গুড়া উপজেলার দিয়ারপাড়া গ্রামের মিনি বিশ্বরোড দিয়ে যাওয়ার সময় পুলিশের টহল গাড়ি দেখতে পেয়ে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। ডাকাতরা পাটুলিপাড়া গ্রামের সরকারপাড়া অতিক্রমের সময় গ্রামবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে আটক ডাকাত সদস্যদের স্বীকারোক্তিতে গ্রামবাসীর ধাওয়ার সময় পুকুরে ফেলে দেওয়া দেশি অস্ত্র শুক্রবার উদ্ধার করা হয়। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
