ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২১:২৫

পাকুন্দিয়ায় ‘ধূমপান ও মাদক মুক্ত পাকুন্দিয়া গড়া’র লক্ষ্যে শুক্রবার উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির কার্যক্রম সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা পাবলিক লাইব্রেরিতে পিপল ডেভেলপমেন্ট প্রসেস (পিডিপি) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিপল ডেভেলপমেন্ট প্রসেসের সভাপতি আ ন ম তানভীর হায়দার ভুঁইয়া। হাজি জাফর আলী কলেজের প্রভাষক তরিকুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান, পাকুন্দিয়া থানার ওসি মফিজুর রহমান প্রমুখ।