বাংলাদেশে একমাত্র ১০০ শতাংশ বিশুদ্ধ পেট্রোলিয়াম জেলি উত্পাদনকারী ইউনিলিভার বাংলাদেশ নিয়ে এলো ইউনিলিভার সাস্টেইনেবল লিভিং প্ল্যান প্রকল্পের অধীনে ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’। সুবিধাবঞ্চিত মানুষের ত্বকের স্বাস্থ্যবিষয়ক সহযোগিতা দিতে ভ্যাসলিন বিগত চার বছর ধরে কাজ করে যাচ্ছে।
বৈরী আবহাওয়া এবং নিম্ন তাপমাত্রা ত্বকে সৃষ্টি করে শুষ্কতা, রুক্ষতা এবং র্যাশ। পা-ফাটা, ঠোঁট ফাটার মতো ছোটোখাটো সমস্যাগুলোর পাশাপাশি দেখা দেয় ভয়াবহ সমস্যাও। আর এসব সমস্যা দূর করে ত্বককে ময়েশ্চারাইজ করে ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি। পাশাপাশি প্রতিহত করে ত্বকের ভয়াবহ সমস্যাগুলোকেও।
বিগত বছরের মতো এবারও ভ্যাসলিন হিলিং প্রজেক্ট-এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকছেন জনপ্রিয় অভিনেত্রী এবং চিত্রশিল্পী বিপাশা হায়াত। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আগামীকাল রবিবার প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ডোনেশনের জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে স্থাপন করা হবে একটি কিয়স্ক। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পাশাপাশি রাজধানীর আরো ৪০টি স্থানে কিয়স্ক স্থাপন করবে ভ্যাসলিন বাংলাদেশ। কিয়স্কগুলোতে ভ্যাসলিনের একটি জার ডোনেটের মাধ্যমে আপনিও অংশ নিতে পারেন সেবামূলক এই প্রকল্পে। —প্রেস বিজ্ঞপ্তি
