চীনে জাপানের সাবেক এমপির যাবজ্জীবন

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২১:৩৭

মাদক পাচারের দায়ে জাপানের সাবেক এক এমপিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। শুক্রবার এ কারাদণ্ড প্রদান করা হয়।

২০১৩ সালে চীনের গুয়াংঝউ প্রদেশের বেইইয়ান বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় তাকুমান সাকুরাগির ব্রিফকেসে প্রায় সাড়ে তিন কেজি মেথামফেটামিন পাওয়া যাওয়া যায়। যদিও তাকুমান ঐ মাদক তার নয় বলে দাবি করেছিলেন। কিন্তু তিনি আদালতে নিজের দাবি প্রমাণে ব্যর্থ হন। ঐদিন গুয়াংঝউর প্রাদেশিক আদালত মাদক পাচারের কারণে ৭৬ বছরের তাকুমানকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

২০১৪ সালে এই মামলার শুনানি শেষ হলেও নানা আইনি জটিলতার কথা বলে বিচারক রায় প্রদানে দেরি করেন। সাকুরাগি জাপানের মধ্যাঞ্চলীয় আইচি শহরের একজন সাবেক আইনপ্রণেতা ছিলেন।