জাতীয় ক্রীড়া পরিষদের পুরান ভবনের দোতলায় অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার সকালে পুরান ভবনের দোতলার একটি কক্ষে ধোঁয়া বের হতে দেখে কর্মচারীরা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। তেমন একটা ক্ষয়ক্ষতির কথা শোনা যায়নি। তবে সরকারি ছুটি শেষ হলে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
