বাড্ডায় ফার্নিচারের দোকানে আগুন

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ০৩:০৭

রাজধানীর উত্তর বাড্ডায় একটি ফার্নিচারের দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে বলে বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা জানিয়েছেন।

আরও পড়ুন: বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে হবে

কী কারণে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে এখনও জানা যায়নি।

ইত্তেফাক/কেকে