২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে শাহরুখ খান নতুন নন। কলকাতা শহরে শুভেচ্ছাদূত হিসেবে অনেক কাজ করেন তিনি। এই উত্সবের সঙ্গে সম্পৃক্ততা তাই প্রথম থেকে। প্রতিবছরই শাহরুখের সঙ্গে এমন ছবির ফ্রেম তৈরি হয়। অর্থাত্ কলকাতা চলচ্চিত্র উত্সবে বাংলাদেশ থেকে অংশ নেওয়া তারকাদের সঙ্গে শাহরুখ খানের ছবির ফ্রেম আমরা দেখি। এবারের আয়োজনটিও ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন করেন শাহরুখ খান। উদ্বোধনের পর ভারতের বাংলা চলচ্চিত্রের তারকা-কুশলীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ ও মতবিনিময় করেন। সেসময়ই শাহরুখের সঙ্গে মুহূর্ত বন্দি হন কলকাতার সৃজিত মুখার্জী ও বাংলাদেশের অভিনেত্রী-সমাজকর্মী মিথিলা।
—ছবিটি ক্যালকাটা টাইমসের ফেসবুক পেজে প্রথম পোস্ট দেওয়া হয়
