টাঙ্গাইলের মির্জাপুরে সাইদ খান পন্নী স্মৃতি ফুটবলের ফাইনালে ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর স্পোর্টিং ক্লাব ১-০ গোলে গোড়াই ইউনিয়নের পন্নী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের শাহাদত্ খান। গত শুক্রবার গোড়াই জমিদারি বাড়ি খেলার মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।
