অলিম্পিক রেকর্ডধারী কিংবদন্তি উসাইন বোল্ট ট্র্যাক অ্যান্ড ফিল্ড ছেড়েছেন—অনেকদিন হলো। ফুটবলে ভাগ্যের খোঁজ করেছেন। সাফল্য মেলেনি। এখন তিনি পুরোদস্তর ব্যবসায়ী হওয়ার পথে হাঁটছেন। গেল সপ্তাহে ৩৩ বছর বয়সি বোল্ট অস্ট্রেলিয়ার মেলবোর্নে যান। সেখানে তিনি বলেন, ‘এখন আমি ব্যবসায়ে মন দিচ্ছি। এর জন্য অর্থ জমা করা শুরু করেছি।’ বোল্ট অবশ্য কিসের ব্যবসা করবেন সেটা এখনো জানা যায়নি। গেল বৃহস্পতিবার জ্যামাইকান এই কিংবদন্তি নিজস্ব হেলিকপ্টারে করে মেলবোর্নে যান। তিনি বলেন, ‘এখানকার পরিবেশ আমি দারুণ উপভোগ করছি।’
