পঞ্চম সাউথ এশিয়ান কারাতে টুর্নামেন্টে পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গতকাল দুই দিনব্যাপী চ্যাম্পিয়নশিপের খেলা গতকাল শহিদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শেষ হয়েছে। ৩৩ স্বর্ণ, ৯ রূপা ও ১১ ব্রোঞ্জসহ ৫৩ পদক জিতে চ্যাম্পিয়ন হয় ভারত। আর ৪র্থ হওয়া স্বাগতিক বাংলাদেশ দল পেয়েছে ৮ স্বর্ণ, ২৮ রূপা ও ২২ ব্রোঞ্জসহ ৫৮ পদক।
