ভৈরবে মেঘনার পাড়ে ত্রি-সেতু এলাকায় কয়লা মজুত করে পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আয়োজনে মানববন্ধনে কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বিচাসের সভাপতি তাহমিদ ওয়াসিফ পার্থর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রেদুয়ান আহমেদ শোভন, সাবেক সভাপতি জাহিদুল হক পাপ্পু ও আশফিকুজ্জামান সিদ্দিকি বন্ধন।
