চৌগাছায় চলতি মৌসুমে ৫৭০ হেক্টর জমিতে কলাই চাষ হয়েছে। এতে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। উপজেলার রামকৃষ্ণপুর, আন্দুলিয়া, নারায়ণপুর, চাঁদপাড়া, গুয়াতলি, হাজরাখানা, পেটভরা গ্রামঞ্চলের মাঠে দেখা গেছে, কৃষক কলাই খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। এ সময় কথা হয় কৃষক রমজান আলীর সঙ্গে। তিনি বলেন, কলাই নিঃসন্দেহে একটি লাভজনক ফসল। কলাই চাষের জন্য কৃষককে তেমন কোনো অর্থ ব্যয় করতে হয় না। এমনকি অন্য ফসলের মতো বেশি শ্রমও দিতে হয় না। অল্প খরচে কম ও পরিশ্রমে কলাই চাষ করা যায়। সে কারণে আমাদের এলাকায় প্রতিবছরই কলাই চাষ বাড়ছে।
এবার ৫৭০ হেক্টর জমিতে কলাই চাষের কথা উল্লেখ করে উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দিন বলেন, কলাই অবশ্যই একটি লাভজনক ফসল। কলাই চাষ করে কৃষক লাভবান হওয়ায় প্রতিবছরই এর চাষ বাড়ছে।
