দিনাজপুর শহরে একটি মার্কেটে শনিবার অগ্নিকাণ্ডে আটটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজু মোটরসাইকেল মেকানিকের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আশপাশের আটটি দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
