ধামইরহাটে শিশুমেলা উদ্বোধন

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২১:৩৬

ধামইরহাটে শনিবার দুই দিনব্যাপী শিশুমেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে জেলা তথ্য অফিসের আয়োজনে ও ধামইরহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় মেলা উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার।

‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়। এ উপলক্ষ্যে শিশুদের নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়ের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, জেলা তথ্য কর্মকর্তা আবু সালেহ মো. মাসুদুল ইসলাম প্রমুখ।