ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর মিরেরবাগ এলাকা থেকে শুক্রবার রাতে কলি আক্তার (২০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার (ওসি) শাহ জামান জানান, কলি আক্তার ও তার স্বামী খলিলুর রহমান থানার চর মিরেরবাগ এলাকায় মাজহারুল ইসলামে বাড়িতে ভাড়া থাকতেন। শুক্রবার রাতে ঐ বাড়ি থেকে নিহত নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই শ্রী ভাসন গাইন জানান, ধারণা করা হচ্ছে অভিমান করে কলি আক্তার আত্মহত্যা করেছেন। নিহত কলির মৃতদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপার শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
