নালিতাবাড়ীতে স্থানীয় শাহীন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র আকিব ইসলাম অমির (১১) হত্যাকারীদের ফাঁসির দাবিতে শনিবার দুপুরে মানববন্ধন করা হয়েছে।
সচেতন নাগরিক কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত অমির মা ঝর্ণা বেগম, মামা আশরাফুল আলম, সচেতন নাগরিক কমিটির নেতা সরকার গোলাম ফারুক, প্রেসক্লাবের সভাপতি সামেদুল ইসলাম তালুকদার প্রমুখ।
গত ২ নভেম্বর পৌর শহর মডেল বিদ্যালয় মাঠে অমি খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের চার দিন পর ধানখেত থেকে অমির হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
