কালাই উপজেলা পরিষদের প্রধান ফটক ও এর আশপাশের এলাকায় রাস্তার দুই ধারে বৈদ্যুতিক খুঁটি ও গাছে লাগানো শত শত অবৈধ সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ফেস্টুনসহ নামে বেনামের বিজ্ঞাপন শনিবার অপসারণ করা হয়েছে।
ঐদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. মোবারক হোসেন পারভেজ অভিযান পরিচালনা করে এগুলো অপসারণ করেন।
উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. মোবারক হোসেন পারভেজ বলেন, কোনো গাছ বা স্থাপনায় ব্যানার বিলবোর্ড লাগানো আইনত নিষিদ্ধ। পরিবেশ রক্ষায় এবং ক্লিন ও গ্রিন উপজেলা গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
