মিঠাপুকুরে পল্লী বিদ্যুত্ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২১:৪১

মিঠাপুকুরে শুক্রবার সন্ধ্যায় এক বিদ্যুত্ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রাব্বু মিয়া তালুকদার (৫০)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জের সোনাতলা হাবিবের বাইগোনি গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় মজিদুল নামে এক সহকর্মী রাব্বু মিয়াকে ডাকতে গেলে শোবার ঘরে তার ঝুলন্ত লাশ দেখেন। খবর  পেয়ে মিঠাপুকুর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।