এনায়েতপুরে দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২১:৪২

এনায়েতপুরে ১৬ মামলার গ্রেফতারি পরোয়ানা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফুল ইসলামকে শুক্রবার রাতে ঢাকার কাকরাইল থেকে গ্রেফতার করেছে পুলিশ। এনায়েতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হুদা জানান, বিভিন্ন অপরাধে ১১টি মামলায় ১১ বছরের মতো সাজা এবং আরো পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানাপ্রাপ্ত আরিফুল ইসলাম কৌশল অবলম্বন করে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল। পুলিশ হদিস পেয়েও এর আগে দুবার ধরতে পারেনি। ঐদিন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওসি (তদন্ত) রাকিবুল হুদা, এসআই মাহবুব হাসান ও এএসআই জিয়াউল হকের নেতৃত্বে একদল পুলিশ ঢাকার কাকরাইল মসজিদ এলাকায় অবস্থান নেয় এবং গ্রেফতার করে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।