কুমিল্লায় গণপ্রকৌশল দিবস পালিত
কুমিল্লা প্রতিনিধি ‘লার্নিং বাই ডুয়িং হোক শিক্ষার ভিত্তি’ এই প্রতিপাদ্যে শনিবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কুমিল্লা জেলা শাখার উদ্যোগে সংগঠনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। কুমিল্লা টাউন হল মিলনায়তনে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন। আইডিইবি জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহম্মদ রিহান উদ্দিন, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. হাফিজ উদ্দিন প্রমুখ।
আওয়ামী লীগের মতবিনিময় সভা
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা সেনবাগ উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে শুক্রবার রাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেনবাগ পৌর শহরের ৮ নম্বর উত্তর শাহাপুর ওয়ার্ডের তৌহিদা রহমান ভিলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক। এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য হাজী শওকত হোসেন কানন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হক লেবু প্রমুখ বক্তব্য রাখেন।
আওয়ামী লীগের কর্মিসভা
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা আগামী ৭ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু।
সুনামগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষা
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে দ্বিতীয়বারের মতো শনিবার নাসরিন সুলতানা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ ফারিহা একাডেমির আয়োজনে জেলার ৮৫টি প্রাইমারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পঞ্চম শ্রেণির মোট ৪৫০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আজ
পীরগাছা (রংপুর) সংবাদদাতা পীরগাছা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পরিষদ অডিটরিয়ামে সম্মেলন উদ্বোধন করবেন রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন। এতে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। প্রধান বক্তা থাকবেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু।
পাবনা মৌচাষি সমিতির সাধারণ সভা
চাটমোহর (পাবনা) সংবাদদাতা পাবনা মৌচাষি সমিতির সাধারণ সভা শনিবার চাটমোহর হারডোর হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
পাবনা মৌচাষি সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুগারক্রপস রিসোর্স ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক কৃষিবিদ মো. আজাহার আলী, বিএসআরআইর পরিচালক (গবেষণা) ড. সমজিত কুমার পাল প্রমুখ।
ঘোড়াশালে অগ্নি নির্বাপণ মহড়া
পলাশ (নরসিংদী) সংবাদদাত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষ্যে শনিবার দুপুরে ঘোড়াশালে প্রাণ কারখানায় অগ্নি নির্বাপণবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পলাশ ফায়ার স্টেশনের আয়োজনে প্রাণ ঘোড়াশাল কারখানার সহায়তায় এ মহড়া অনুষ্ঠিত হয়। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস। এ সময় বক্তব্য রাখেন পলাশের সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী, ফায়ার স্টেশন নরসিংদীর উপসহকারী পরিচালক মো. নুরুল ইসলাম প্রমুখ।
শুদ্ধাচার ও উত্তমচর্চাবিষয়ক সেমিনার
শেরপুর প্রতিনিধি শেরপুরে শনিবার স্বচ্ছ, দক্ষ, জবাবদিহি ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থাপনায় শুদ্ধাচার ও উত্তমচর্চাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী। জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন প্রমুখ।
ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষ্যে লিফলেট বিতরণ
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষ্যে শনিবার লিফলেট বিতরণ করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাসিরনগর অফিসের উদ্যোগে জনসাধারণকে অগ্নিনির্বাপণের বিষয়ে সচেতনতায় গুরুত্বপূর্ণ স্থানে পোষ্টার লাগানো, ফার্মেসি, ক্লিনিক, হোটেল-রেস্তোরাঁ ইত্যাদিতে লিফলেট ও সচেতনতামূলক বই বিতরণ করা হয়। লিফলেট বিতরণ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা
ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা ডামুড্যার তরুণ যুবকরা স্বেচ্ছায় তাদের নিজ অর্থায়নে ব্লাড ট্রান্সফিউশন অর্গানাইজেশনের তিন বছর পদার্পণ উপলক্ষ্যে শনিবার আনন্দ র্যালি বের করা হয়। পরে তহশিল অফিসের সামনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বি এম সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি মাসুদ পারভেজ।
লালপুরে মডেল মসজিদের
ভিত্তিপ্রস্তর স্থাপন
লালপুর (নাটোর) সংবাদদাতা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় শনিবার মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এ সময় লালপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি প্রমুখ উপস্থিত ছিলেন।
