ঢাকা জেলা (উত্তর) তাঁতী লীগ সম্পাদক আসাদুজ্জামানকে অব্যাহতি

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২২:০২

ঢাকা জেলা (উত্তর) তাঁতী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে আসাদুজ্জামান শাহাজাদাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ তাঁতী লীগের দলীয় প্যাডে দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো  হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসাদুজ্জামান শাহাজাদা সংগঠনের নিয়মনীতি লঙ্ঘন করে অনৈতিক কাজে জড়িত। তার চালচলন ও কার্যক্রমে তাঁতী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ঢাকা জেলা উত্তর তাঁতী লীগের সাধারণ সম্পাদক এবং সদস্য পদ থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এর আগে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আসাদুজ্জামান শাহাজাদার পদ সাময়িক স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। উক্ত কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য না হওয়ায় তাকে সংগঠনের সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে ঐ বিজ্ঞপ্তিতে জানানো হয়।