আজ ১২ রবিউল আউয়াল, রবিবার, সকাল ৯টায় আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজ-ভাণ্ডারীয়ার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবি (দ.) উপলক্ষ্যে রাজধানীর মিরপুর বাঙলা কলেজ মাঠে শান্তি মহাসমাবেশ ও জশেন জুলুস অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন মাইজভাণ্ডার দরবার শরীফের বর্তমান ইমাম হযরত শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।
প্রধান অতিথি থাকবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি থাকবেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল এমপি। —প্রেস বিজ্ঞপ্তি
