মরিয়ম বেগম
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুলতান আহমদ সরকারের স্ত্রী মরিয়ম বেগমের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষ্যে মরহুমার জ্যেষ্ঠপুত্র দৈনিক নয়া দিগন্তের সহকারী বার্তা সম্পাদক আহমদ মতিউর রহমানের বনশ্রী রামপুরাস্থ বাসভবনে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।
