ক্যানবাংলা ইমিগ্রেশন সার্ভিসেসের সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ০০:৫৫

রাজধানীর গুলশান ক্লাবের ল্যামডা হলে সম্প্রতি ক্যানবাংলা ইমিগ্রেশন সার্ভিসেসের এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন সংস্থাটির কর্ণধার কানাডার ইমিগ্রেশন কনসালটেন্ট ও খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহযোগী অধ্যাপক মাহমুদা নাসরিন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ডক্টর আব্দুল মুহিত এবং প্রাক্তন যুগ্মসচিব হারুনর রশিদ। সেমিনারটি পরিচালনা করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম। সেমিনারশেষে আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ক্যানবাংলা সার্ভিসেসের প্রধান মাহমুদা নাসরিন। সংস্থাটির কানাডা অফিস ২০৫/৩০৯৮ ডানফোর্থ অ্যাভিনিউ, টরেন্টো, অন্টারিওতে অবস্থিত। ইমেইল : [email protected]  -প্রেস বিজ্ঞপ্তি