গাজীপুরের প্রয়াত ও জনপ্রিয় সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় গাজীপুর শহরের পৌর মার্কেটে একটি পত্রিকা অফিসে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ মুহাম্মদ মুজিবুর রহমান। গাজীপুর সাংবাদিক ইউনিয়নের নেতা ও দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য অ্যাড. আব্দুল হাদী শামীম, গাজীপুর প্রেসক্লবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের নেতা মো. মনিরুজ্জামান, সাংবাদিক প্রতাপ কুমার গোপ প্রমুখ। পরে আহসান উল্লাহ মাস্টার স্মরণে বিশেষ দোয়া মাহফিল শেষে কেক কাটা হয়।
