১৪ ঘণ্টা পর চট্টগ্রাম বিমানবন্দর চালু

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৩:৫৩

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে ফের চালু হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শনিবার বিকালে এই বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছিল। 

মধ্যরাতে বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল। ইতোমধ্যে ঘূর্ণিঝড়ের কারণে পটুয়াখালী ও খুলনায় ঘর এবং গাছচাপা পড়ে নারীসহ তিনজন ও সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।

এদিকে আবহাওয়া অধিদফতরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দুর্বল হয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ