ভারতের বিপক্ষে টস জিতে ফিন্ডিংয়ে বাংলাদেশ

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৯:১৭

তিন ম্যাচ টি-২০ সিরিজের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিন্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নাগপুরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে।

 

 

তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। ফলে আজকের ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।

 

আজকের ম্যাচটি জিতে ভারতের মাটিতে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। কেননা এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের মাটিতে কেউই তাদের হারাতে পারেনি।

 

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।

 

ইত্তেফাক/ইউবি