শ্রেয়াস আয়ারের ঝড় থামালেন সৌম্য সরকার। আফিফ হোসেনের ওভারের প্রথম তিন বলে ওভার বাউন্ডারি মারেন শ্রেষ। ওই ওভারেই সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। অবশেষ সৌম্য সরকারের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরেন যান ৩৩ বলে ৬২ রান করা শ্রেয়াস আয়ার। এর আগে একই ওভারে রিশভ পান্থকে আউট করেন সৌম্য।
ডানহাতি পেসার আল-আমিনকে তুলে মারতে গিয়ে মিড অফে ক্যাচ দেন লোকেশ রাহুল। আউট হওয়ার তিনি ৩৫ বলে ৫৫ রান করেন। ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে শেখর ধাওয়ানকে ফেরান শফিউল ইসলাম। শফিউলের বল উড়িয়ে মারতে গিয়ে মাহমুদউল্লার হাতে ক্যাচ দেন ধাওয়ান। ১৬ বলে ১৯ রান করেছেন ধাওয়ান। এর আগে বোলিংয়ে এসেই বাংলাদেশ দলকে সাফল্য এনে দেন শফিউল ইসলাম। শফিউলের বল খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে রোহিত শর্মার লেগ স্টাম্প উপড়ে যায়।
তিন ম্যাচ টি-২০ সিরিজের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিন্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নাগপুরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হয়।
তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। ফলে আজকের ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।
আজকের ম্যাচটি জিতে ভারতের মাটিতে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। কেননা এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের মাটিতে কেউই তাদের হারাতে পারেনি।
ইত্তেফাক/ইউবি
