আওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেন জ্যোতিকা জ্যোতি

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৪:৫০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের ভিড়ে দেখা যাবে জ্যোতিকা জ্যোতিকেও। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন এই অভিনেত্রী। 

রবিবার বিকেলে মনোনয়নপত্র সংগ্রহ করেন জ্যোতিকা জ্যোতি। এর আগে ময়মনসিংহ-৩ আসনের উপ-নির্বাচনেও প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন জ্যোতি। তবে সেবার দলীয় মনোনয়ন না পাওয়ায় নৌকার প্রার্থী অ্যাডভোকেট নাজিম উদ্দিনের পক্ষে প্রচারণায় অংশ নেন।

তিনি মনোনয়নপত্র নেয়ার পর সাংবাদিকদের বলেন, আমার এলাকার লোকজন, পরিচিত জন এমনকি আমার পরিবারের লোকজনও চায় আমি রাজনীতিতে যুক্ত হই। এলাকার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। আমিও মনে করি আমার নির্বাচনী এলাকায় একজন উপযুক্ত ও যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে।

ইত্তেফাক/এএম